ইন্দুরকানীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা
ইন্দুরকানী প্রতিনিধি :
জেলার ইন্দুরকানীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইন্দুরকানী উপজেলায় লাল কার্ড দেখিয়ে সহস্রাধিক কন্ঠে বাল্যবিবাহকে না বলা হয়েছে। বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন।
পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ বেলুন উড়িয়ে ইন্দুরকানীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে উপজেলা হলরুমে আয়োজিত সভায় ইউএনও নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাস মোঃ খায়রুল আলম শেখ, ইন্দুরকানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আসাদুল কবির স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন শেখ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোলাম সরওয়ার বাবুল, কবির হোসেন বয়াতী, প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, গিয়াস উদ্দিন সেলিম ও আনোয়ারা সোবহান।
