প্রধান সূচি

কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বরিশাল অফিস :

বরিশালের বানারীপাড়া উপজেলার এক কিশোরীকে ধর্ষণের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতা উক্ত কিশোরীর মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম কাজল। সে বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনের বাসিন্দা হিরণ হাওলাদারের মেয়ে।

কাজলের স্বজনরা জানান, প্রায় ৬ মাস আগে কাজলকে ঝালকাঠীর গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রতœপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুল মান্নানের বাসায় গৃহকর্মীর কাজে দেয়া হয়।

দীর্ঘদিন ধরে ধর্ষণ ও নির্যাতনে কাজল অসুস্থ হয়ে পড়ে। গত ৮ মার্চ দুপুরে পুলিশ কনষ্টেবল আব্দুল মান্নানের স্ত্রী কাজলকে তাদের বাসায় রেখে যায়। এ সময় কাজলের বাবা-মা বাড়ির বাইরে ছিলেন।

কাজ থেকে ফিরে কাজলের বাবা-মা বাকরুদ্ধ ও গুরুতর অসুস্থ অবস্থায় কাজলকে দেখতে পায়। অসুস্থ কাজলকে নিয়ে বানারীপাড়া থানায় এলে (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

কাজলের বাবা হিরণ হাওলাদার অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে তার মেয়েকে গৃহকর্তা আব্দুল মন্নান ধর্ষণসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

এ ব্যাপারে বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, তার কাছে বাকরুদ্ধ ও অসুস্থ কাজলকে নিয়ে আসার পর তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। পাশাপাশি ঘটনাস্থল ঝালকাঠী থানা এলাকায় হওয়ায় সেখানের ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন।

শনিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ঝালকাঠী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে পুলিশ সূত্র জানায়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial