Saturday, March 11th, 2017
পিরোজপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের টাউন ক্লাব মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, প্যানেল মেয়র মিনার বেগম,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানিতে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ইন্দুরকানি সংবাদদাতা : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সাথে মতবিনিময় সভা মতবিনিময় সভা করেছেন জেলার ইন্দুরকানি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আজ শনিবার বিকেলে ইন্দুরকানি প্রেসক্লাবে সাংবাদিক এইচ এম ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানি থানার ওসি নাসির উদ্দিন শেখ, ওসি (তদন্ত) আবু হাসনাইন পারভেজ, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ, মাহাবুব ফকির, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, সাংবাদিকবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি : “জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’-এই স্লোগানকে সামনে নিয়ে আজ শনিবার পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। আগামী ১৭ মার্চ পর্যন্ত পালিত হবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ উপলক্ষে শনিবার সকালে জাটকা সংরক্ষন বিষয়ে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রস্তুম আলী, ইউপি সদস্য মামুন হোসেন প্রমুখ। জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে আগামীকাল সোমবার বের করা হবে শোভাযাত্রা। জাটকা সংরক্ষণ সপ্তাহ জুড়ে বিভিন্ন মাছের বাজারে ঝটিকাবিস্তারিত পড়ুন
কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
বরিশাল অফিস : বরিশালের বানারীপাড়া উপজেলার এক কিশোরীকে ধর্ষণের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতা উক্ত কিশোরীর মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম কাজল। সে বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনের বাসিন্দা হিরণ হাওলাদারের মেয়ে। কাজলের স্বজনরা জানান, প্রায় ৬ মাস আগে কাজলকে ঝালকাঠীর গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রতœপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুল মান্নানের বাসায় গৃহকর্মীর কাজে দেয়া হয়। দীর্ঘদিন ধরে ধর্ষণ ও নির্যাতনে কাজল অসুস্থ হয়ে পড়ে।বিস্তারিত পড়ুন
শেবাচিমের হোষ্টেলে অভিযান : আটক ১
বরিশাল অফিস : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এফ. এম. নূর-উর-রফী ইন্টার্ন ডক্টরর্স হোস্টেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ, হাউজি খেলার সরঞ্জাম এবং ধারাল দা, রড ও হকষ্টিক উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে হোষ্টেলে বসবাসকারী ঝালকাঠি জেলার নলছিটির জমি ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনকে আটক করা হয়। আজ শনিবার বেলা ২টার দিকে পুলিশের সহায়তায় হোষ্টেলে অভিযানে নামে হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্টার্ন চিকিৎসকরা জানায়, হাসপাতালের এফ. এম. নূর-উর-রফী ইন্টার্ন ডক্টরর্স হোষ্টেলে বহিরাগতদের উপদ্রব দীর্ঘদিনের। স্থানীয় ক্ষমতাসীনরা অবৈধভাবে হোষ্টেলে অনুপ্রবেশ করে ইন্টার্ন ডক্টরদের জিম্মি করে মাদক সেবন, মাদক বেচা-কেনাসহ হোষ্টেলে নারী নিয়েবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণ করলো প্রাইভেট শিক্ষক
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় প্লে-গ্রুপের ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ করেছে তারই প্রাইভেট শিক্ষক। এ ধর্ষনের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। ওই শিশুটির হতদরিদ্র বাবা বাদী হয়ে শিক্ষক শামীম হোসেন কচি (২০)কে আসামী করে মামলাটি দায়ের করেছেন। ধর্ষক প্রাইভেট শিক্ষক শামীম হোসেন কচি উপজেলার বুড়িরচর গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। পুলিশ আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পিরোজপুর সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উদয়তাঁরা বুড়িরচর গ্রামের দিনমজুরের শিশুকে প্রাইভেট পড়াতো নানা বাড়িতে থাকা শিক্ষক শামীম হোসেন কচি। শিশুটি গত বুধবার দুপুরে প্রতিবেশীরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান মুন্সি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, বাচ্চু মিয়া আকন, শরীফ আলমগীর হোসেন, লুৎফর রহমান, আবুল বাশার মাতুব্বর, দিলীপ কুমার পাইক, হাবিবুর রহমান শরীফ, শাহদাৎ হোসেন রাজা, আঃ সালাম মোল্লা, গোলাম রহমান কামাল প্রমূখ।
মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপি’র সভাপতি দিলওয়ার হোসেন মুন্সি এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ও ১০টি ইউনিয়ন ও ২টি কলেজ কমিটির নাম ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, ছাত্র বিষয়ক সম্পাদক জসীম ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মিল্টন, মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমূখ।
মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ বনভাজনের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে পিরোজপুরের জেলা পরিষদের সদস্য ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিম-উল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদ জিল্লুর রহমান, সাংবাদিক দেবদাস মজুমদার, এইচএম আকরামুল ইসলাম, জালাল আহম্মেদ, এসএম কামাল আহম্মেদ, রফিকুজ্জামান আবীর, আবদুল হালিম দুলাল, শাহ আলম, রোকনুজ্জামান শরীফ, আবুল বাশার, মনির আকন, ইসমাইল হোসেন হাওলাদার, ইসরাত জাহানবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব শুরু
খুলনা অফিস : দোলপূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। আজ শনিবার সন্ধ্যায় খুলনার বিভাগীয় কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক হোসেন লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন। বাউলদের খাঁটি করে গড়ে তুলতে বাউল স¤্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়া বাড়িতে প্রতি বছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পর থেকে এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। প্রতি বছরের মতো এবারও সাংস্কৃতিক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি তিন দিনের এই লালন স্মরণোৎসবের আয়োজন করেছে। বাউল স¤্রাটবিস্তারিত পড়ুন
