প্রধান সূচি

Saturday, March 11th, 2017

 

নগ্ন ছবি ফেসবুকে : কলেজছাত্রী আত্মহত্যা

খুলনা অফিস : যশোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বিশেষ মুহূর্তের ছবি আপলোড করায় লোকলজ্জায় আত্মহত্যা করেছেন ইতি মল্লিক নামে এক এইচএসসি পরীক্ষার্থী। শনিবার  ভোরে জেলার মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইতি ওই গ্রামের স্বপন মল্লিকের মেয়ে। মুক্তিশ্বরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রবীর মল্লিক বলেন, ‘ইতি মল্লিক আমাদের কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শুনেছি তার নগ্নছবি ফেসবুকে কে বা কারা আপলোড করেছে। এজন্য শনিবার সকালে সে (ইতি) গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকবিস্তারিত পড়ুন


পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল অফিস : পটুয়াখালী পৌর শহরের চরপাড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রুবেল হাওলাদারকে (২৮) ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রুবেল পৌর শহরের ৬নং ওয়ার্ডের চরপাড় এলাকার মন্নান বাবুচির ছেলে। রুবেল একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  


খুলনায় বাণিজ্য মেলায় ছাত্রলীগের হামলা : ভাঙচুর-লুটপাট

খুলনা অফিস : সাইকেল গ্যারেজ ইজারা না দেয়ায় খুলনা সার্কিট হাউস মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের পরের দিনই ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ভাঙচুর ও লুটপাট করেছে। তারা মেলার প্রধান ফটক, সাইকেল গ্যারেজ, টিকিট কাউন্টারসহ বিভিন্ন ষ্টলে ভাংচুর করে লুটপাট করে। এসময় তারা দুই নিরাপত্তারক্ষীকেও পিটিয়ে আহত করেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ২০টি ষ্টল ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় ষ্টল মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে আবির আহম্মেদ মুয়ীদ (১১) নামের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক। শুক্রবার পৌরসভার শিকারপুর এলাকার মা’আরেফুল কোরআন কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মুয়ীদ পিরোজপুর পৌরসভার শিকারপুর মা’আরেফুল কোরআন কওমী মাদ্রাসার ছাত্র। আহত ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সকালে মুয়ীদ মাদ্রাসা প্রাঙ্গণে ক্রিকেট খেলছিল। এ সময় শিক্ষক মাসুম বিল্লাহ শিশুটিকে ক্রিকেট খেলতে নিষেধ করলে মুয়ীদ না শোনায় বেত দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেন। আহত অবস্থায় দুপুরে শিশুটিকে তার পরিবারের লোকজন উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial