প্রধান সূচি

ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহযোগীতায় দুর্যোগের প্রস্তুুতি সারাক্ষন ,আনবে টেকসই উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে, পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গনে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এক মহরা প্রদর্শন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমী মো. সাইফুদ্দিন গিয়াস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আজাহার আলী মৃধা প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial