প্রধান সূচি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কাউখালীতে র‌্যালী

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি  শোভাযাত্রা  বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, চিরাপাড়া পারসাতুরিয়ার ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী আঃ ওয়াদদুদ, কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুস সোবাহান, ইউপি সদস্য গিয়াস উদ্দিন পলাশ প্রমুখ।

এর আগে, কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial