প্রধান সূচি

ভান্ডারিয়ায় মিথ্যা মামলা ও অসত্য সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়া উপজেলায় বুধবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে প্রতিপক্ষের মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে এবং একটি জাতীয় দৈনিকসহ কিছু আঞ্চলিক পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও (অবঃ) শিক্ষক রমেন্দ্র নাথ দত্ত ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, প্রতিবেশী মৃত শৈলেন্দ্র নাথ রায়ের স্ত্রী রেনুকা বালা ও মেয়েরা দীর্ঘদিন ধরে এলাকার একটি স্বার্থান্বেষী মহলের পরোক্ষ ইন্ধনে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে তাদের পরিবারকে। একই সাথে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রাকেশরও তীব্র নিন্দা জানান তিনি।

তিনি উল্লেখ করেন, অনেক আগে থেকেই আমার মেয়ে (নাথু রামের) একই ইউনিয়নের সাবেক  মহিলা ইউপি সদস্য অনামিকাসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ভাবে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী  চালিয়ে আসছে। তাই এর প্রতিকার পাওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এই নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারটি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial