প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৭ই মার্চ পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোমাদ্দার, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমূখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial