কাউখালীর জোলাগাতি মুসলীম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালী উপজেলার জোলাগাতী মুসলীম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সমাজ সেবক অ্যাডভোকেট হুমায়উন কবীর তালুকদার রাজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন দুলাল, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল প্রমূখ। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে।
Please follow and like us:
« মাছ ধরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর : বাড়ি ছাড়ার হুমকি »
