প্রধান সূচি

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন

কাউখালী প্রতিনিধি :

“নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাউখালীতে মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ মানববন্ধন আয়োজিত হয়।

আজ রবিবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial