সঞ্জীব কুমার রায় পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
ষ্টাফ রিপোর্টার :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উদ্যাপনের অংশ হিসেবে সারাদেশে একযোগে উপজেলা জেলা এবং বিভাগ হয়ে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নসহ পাঠ্যক্রম বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ উপলক্ষে চলতি বছর নাজিরপুর উপজেলার ইউনিয়ন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব কুমার রায়কে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে ।
শিক্ষক সঞ্জীব কুমার রায় ১৯৮১ সালে শিক্ষকতার পেশায় যোগদান করেন। ইতিপূর্বে তিনি চারবার শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে অবদান রেখেছেন। এছাড়া তিনি নাজিরপুরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থ, মুক্তিযুদ্ধের উপর দশটি নাটকসহ বহু গল্প ও প্রবন্ধ লিখেছেন।
Please follow and like us:
« পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত : পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান বৃদ্ধি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) খুলনায় যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেফতার »
