হোয়াটস অ্যাপ নম্বরে কথা বলা যাবে আনুষ্কার সঙ্গে
বিনোদন ডেক্স :
সরাসরি আনুষ্কা শর্মার সঙ্গে কথা বলতে চান। হোয়াটস অ্যাপ করতে পারেন নায়িকাকে। এমনকী ভিডিও কলেরও সুযোগ থাকছে।নায়িকা নিজেও মাঝেমধ্যে ফোন করতে পারেন আপনাকে।বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি।
একটি নতুন নম্বর আনুষ্কা নিয়েছেন। উদ্দেশ্য সরাসরি ভক্তদের সঙ্গে কথাবলা। তবে নতুন নম্বরের রেজিস্ট্রেশন অনুষ্কার নামে নয়। এই রেজিস্ট্রেশন হয়েছে ‘শশী’র নামে।আনুষ্কার আসন্ন ফ্লিম ‘ফিলাউরি’তে অনুষ্কার চরিত্রের নাম ‘শশী’। আর সেই নামেই তিনি হোয়াট্সঅ্যাপে কথা বলবেন অনুরাগীদের সঙ্গে। এমনকী যাঁদের সঙ্গে নায়িকা কথা বলবেন, তাঁরা ‘ফিলাউরি’র প্রোমোশনে কোনও না কোনও ভাবে অংশও নিতে পারবেন।
ছবি প্রচারের এই অভিনব কৌশল নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে বলিউডে। এ ছবির প্রযোজক সংস্থা ফক্স স্টার স্টুডিওর মুখ্য বিপণন অফিসার শিখা কাপূর বলেছেন, ‘হোয়াট্সঅ্যাপে অনুষ্কার সরাসরি প্রচারের আইডিয়াটা নতুন। এর মাধ্যমে আরও বেশি দর্শকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারব। আর তা ছাড়া ছবি মুক্তির আগে ওর চরিত্র শশীর সঙ্গেও দর্শকদের যোগাযোগ তৈরি হবে।’
সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ মার্চ মুক্তি পাবে ছবিটি। তো এখনই যোগাযোগ করুন ৯৮৬৭৪৭৩১৭৮ নম্বরে। আপনার জন্য অপেক্ষা করছেন শশী না না স্বয়ং আনুষ্কা শর্মা!
