স্বরূপকাঠি
স্বরূপকাঠীতে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিপুল সিকদার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদারের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিপুল। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি বিপুল সিকদারের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।নিহতের বড় ভাই বিধান সিকদার জানান, তারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানে পরিবেশ রক্ষায় ৬ দফা নির্দেশনা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৬ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বয়োবৃদ্ধ পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে ও খাল কেটে দিয়েছে প্রতিপক্ষরা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুনিয়ারি গ্রামে মোকলেসুর রহমান (৮০) নামে এক বয়োবৃদ্ধের বাড়ীর রাস্তা কেটে চলার পথে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মো. সিদ্দিক হাওলাদারসহ তার ছেলেদেরবিস্তারিত পড়ুন
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে নিম্নাঞ্চল প্লাবিত, শহরে জলাবদ্ধতা : জনজীবনে দুর্ভোগ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় পিরোজপুরে বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হয়েছে। সারাদিনে সূর্যের দেখা মেলেনি। টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিদ্যালয়ে ১৫ মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি বিদ্যালয়ের ১৫জন মেয়ে শিক্ষার্থী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকরা এটাকে ম্যাস হিস্টেরিয়া (H.C.R) রোগ বলে বলে জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আরামকাঠিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে গ্রাহকের শতকোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া সমিতির পরিচালকের গ্রেফতার নিয়ে পুলিশের নাটকিয়তা !

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৬ সহস্রাধিক সদস্যের শত কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের স্বরূপকাঠীতে শত কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির পরিচালক : গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও সদস্যদের

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৫ সহস্রাধিক সদস্যের শত কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহকে গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ করেছেনবিস্তারিত পড়ুন



