কাউখালী
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।শনিবার বিকেলে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার কাউখালী উপজেলার ৫টি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ৬ হাজার মিটারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পরিষদ কাউখালী শাখার কার্যালয় উদ্বোধন

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ এর কাউখালী উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মানিক মিয়া কিন্ডার গার্ডেন সংলগ্ন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের কাউখালি শাখার উদ্বোধন করেন কাউখালি উপজেলাবিস্তারিত পড়ুন
কাউখালীতে শীতার্ত মানুষের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুরের কাউখালীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে পিরোজপুর জেলা বিএনপির সসদ্য ও ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন








