জেলার খবর
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে রবিবার ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে থেকে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র্যালি শেষে সদর উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রাব্বানী। পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে সমবায়ীদের তৈরী পণ্যের ‘সমবায় পণ্য মেলা’র উদ্বোধন করেন।এরপর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায়বিস্তারিত পড়ুন
গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে পিরোজপুর বিএনপির নেতাদের প্রচারনা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ¦ হাসান উদ্দিন সরকারের পক্ষে পিরোজপুর বিএনপি নেতৃবৃন্দসহ জোট নেতারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছেবিস্তারিত পড়ুন
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব
পিরোজপুরে চ্যাম্পিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের পিরোজপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছেবিস্তারিত পড়ুন







