জেলার খবর
ভান্ডারিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ও ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই ছাত্রীকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।জানা গেছে, গত ১৯ অক্টোবর দুপুরে উপজেলার তেলিখালী ইউনিয়নে নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় একই গ্রামের ৫৫ বছর বয়সী করিম শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্বজনরা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক দেড় টায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবিস্তারিত পড়ুন
কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভাবিস্তারিত পড়ুন
পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক

পিরোজপুর পৌর শহরের পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।রবিবার জেলা প্রশাসকের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হাতে অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন
পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা) এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমেবিস্তারিত পড়ুন
অনিয়ম-দুর্নীতির অভিযোগ
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ভান্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ : সড়ক অবরোধ

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১টাবিস্তারিত পড়ুন
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে শ্রমিকদলের মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।বৃহস্পতিবার বিকেলে শহরের পোস্ট অফিস রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটিবিস্তারিত পড়ুন




