প্রধান সূচি

জেলার খবর

মাদক, কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান

মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।সভায় ‘মাদকাসক্তি প্রতিরোধে জেগে উঠুক, এখনই’ স্লোগান সামনে রেখে আয়োজিত সভায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।পর্যালোচনা সভায় জেলা প্রশাসক বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial