কাউখালী
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৭ হাজার মিটার সুতার জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ । পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।বৃহস্পতিবার দুপুরে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি দল উপস্থিত ছিল।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
চেয়ারম্যান ২৮ ॥ পুরুষ ভাইস চেয়ারম্যান ৩৩ ॥ মহিলা ভাইস চেয়ারম্যান ৩১

পিরোজপুর জেলার ৭টি উপজেলায় সোমবার উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলার ৭টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৩বিস্তারিত পড়ুন
শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় সেরা কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতায় পিরোজপুর জেলার প্রাথমিকে সেরা হয়েছে কাউখালী উপজেলার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মাধ্যমিকে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে পিরোজপুর সরকারীবিস্তারিত পড়ুন








