কাউখালী
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৭ হাজার মিটার সুতার জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ । পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।বৃহস্পতিবার দুপুরে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি দল উপস্থিত ছিল।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ওবিস্তারিত পড়ুন
কাউখালীতে চাকুরী স্থায়ীকরণের দাবিতে সিএইচসিপিদের ধর্মঘট

জেলার কাউখালীর বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকুরী স্থায়ীকরণের দাবিতে ধর্মঘট পালিত হচ্ছে। রবিবার সকাল থেকে উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেবিস্তারিত পড়ুন
কাউখালীতে দরিদ্রদের কর্মসংস্থানে ২০ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে

জেলার কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ে ২০টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ সড়ক নির্মাণ, পুনঃনির্মাণ, সংস্কারও রক্ষণাবেক্ষণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ ভরাটসহবিস্তারিত পড়ুন
