প্রধান সূচি

পিরোজপুর কন্ঠ

 

তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রনে আইনী পদক্ষেপ নেয়ার লক্ষে

সংবাদকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সংলাপ

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষতা নিয়ন্ত্রনে আইনী পদক্ষেপ নেয়ার লক্ষে পিরোজপুরে সংবাদকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রামবাংলা উন্নয়ন কমিটির আয়োজনে এবং পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর সযোগিতায় শহরের কমিউনিটি রিসোর্স সেন্টার (সিআরসি) মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার প্রকৌশলী এমএ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, ইত্তেফাক ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, বিটিভি ও যুগান্তর প্রতিনিধি এসএম পারভেজ, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, পৌর প্যানেল মেয়র মিনারা বেগম, সমাজ উন্নয়ন কমিটির সভাপতি খালিদ আবু, জেলা মহিলাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কামারকাঠি গ্রামে পানিতে পড়ে শিপা নামে চার বছর বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশুটি তার বাবা মায়ের একমাত্র সন্তান। জানাযায়, সোমবার সকালে শিশুটির মা প্রতিবেশির বাড়িতে গেলে শিপা তার মায়ের অগোচরে পিছন পিছন বের হয়। সামন্য সময়ের ব্যবধানে শিপার মা ঘরে ফিরে মেয়েকে খোঁজ করেন। মেয়েকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দিয়ে আশে পাশে খোঁজ শুরু করলে ঘরের পাশে খালের পাড়ে জুতা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডবুরিসহ স্থানীয় ডুবুরিরা প্রায় ঘন্টা খানেকের মতবিস্তারিত পড়ুন


ইন্দুকানীতে ছাত্রলীগের দু-গ্রুপের দলীয় কার্যালয় দখল নিয়ে উত্তেজনা

ইন্দুরকানীতে ছাত্রলীগের দু-গ্রুপের দলীয় কার্যালয় দখল নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের দলীয় কার্যালয় থেকে সরিয়ে দিলে নুতন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে অবস্থান নেয় । স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আতিকুর রহমান ছগির ও সাধারণ সম্পাদক মোঃ ইশ্রাফিল খান নেওয়াজের নেতৃত্বে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের সমর্থকদের নিয়ে মোটর সাইকেল বহর নিয়ে উপজেলা সদরে দলীয় কার্য়ালয় আসার সময় থানা সড়কের মোড় এলাকায় পৌছলে পদবঞ্চিত উপজেলা ছাত্রলীগের একটি গ্রুপ দলীয় কার্যালয়ে অবস্থান করছে বলে পুলিশ তাদের আটকে দেয়। পরে ইন্দুরকানীবিস্তারিত পড়ুন


কাউখালীর সন্ধ্যা নদীতে সোনাকুর ফেরি পুন:স্থাপনে উপজেলাবাসীর শোকরানা মোনাজাত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শিশির কুমার রায়ের সভাপতিত্বে মঙ্গলবার জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাশের আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পয়েন্টে সড়ক ও জনপথ অধিদপ্তরের ফেরি পুন:স্থাপনের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। ফেরি পুনঃস্থাপনের সংবাদে উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রকৌশলী, কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে কাউখালী উপজেলা পরিষদ মসজিদে ও সোনাকুর জামে মসজিদেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ১১ মামলার আসামীসহ দুর্ধর্ষ ২ ডাকাত গ্রেফতার

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার বাড়িসহ দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় জড়িত সন্দেহে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাদুরতলী গ্রাম থেকে ডাকাতি, মাদক ও চাদাবাজিসহ ১১ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত জিয়াউল হক জুয়েল মৃধা (৩৫) এবং উপজেলার সাপলেজা এলাকা থেকে দুটি ডাকাতি মামলার আসামী জসিম হাওলাদার (২৬) কে গ্রেফতার করেছে। ডাকাত জিয়াউল হক জুয়েল উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ইউনুচ মৃধার ছেলে ও জসিম উপজেলার সাপলেজা গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, সোমবার রাতে উপজেলার গুলিশাখালী গ্রামে ডাকাতিরবিস্তারিত পড়ুন


সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে আটক ২

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কলামুলা খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই জনকে আটক করেছে বনবিভাগের কর্মীরা। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মালা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বনের কলামুলা খালে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোংলার মো. সিরাজুল ইসলাম ও খুলনার কয়রার রাসেল হাওলাদার। বাগেরহাট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান, বনের হরিণটানা ক্যাম্পের প্রহরীরা সোমবার দিবাগত রাতে টহলরত অবস্থায় মাছ শিকারের অভিযোগে বনের জয়মনিবিস্তারিত পড়ুন


চিতলমারীতে কৈশোর ভাবনা বিষয়ক কর্মশালা

বাগেহাটের চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে কিশোর-কিশোরীদের সুরক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ‘কৈশোর ভাবনা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার খুলনার উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১ টায় এস এম মডেল উচ্চ বিদ্যালয় সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বেতারের উপ-পরিচালক মো. ফরিদ উদ্দীন, মো. রোকনুজ্জামান, সৌমেন বাছাড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহনবিস্তারিত পড়ুন


শরণখোলায় ঝড়ের তান্ডব

বাগেরহাটের শরণখোলায় সোমবার বিকালে বয়ে যাওয়া ঝড়ের সময় বলেশ্বর নদীতে তিন জেলেসহ একটি নৌকা ডুবে গেছে। এর মধ্যে এক জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া, বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সমগ্র উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, বিকাল সোয়া তিনটার দিকে বয়ে যাওয়া ঝড়ের সাথে প্রচন্ড বজ্রপাত হয়। এসময় উপজেলার কুমারখালী গ্রামের তিন জেলে বলেশ্বর নদীতে মাছ আহরন করছিল। জেলে শিমুল গাজী (২২) নৌকাসহ পানিতে তলিয়ে গেলেও শাহাজান গাজী ও বাবুল গাজী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। নিহত জেলে শিমুল উপজেলার কুমারখালী গ্রামের হাতেম আলী গাজীরবিস্তারিত পড়ুন


হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা

মঠবাড়িয়ায় স্কুল শিক্ষকের জমি জবর দখলের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে রাতের আধাঁরে ঘর উত্তোলন ও গাছ লাগিয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগি স্কুল শিক্ষক মো. শহীদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশী ব্যবস্থা ও হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে জমির চারপাশে নালা কেটে গাছ লাগিয়ে ও ঘর উত্তোলন করে প্রতিপক্ষরা। অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড় শিংগা গ্রামের স্কুল শিক্ষক শাহ আলম মাষ্টার গংদের ভোগ দখলে দুই একর ৭৩ শতাংশ কৃষি জমি নিয়ে থাকা একই এলাকার মৃত হাকিম বয়াতির ছেলে শহিদুল বয়াতিরবিস্তারিত পড়ুন


ইউনিয়ন পর্যায়ে প্রত্যয় প্রকল্পের মা সমাবেশ অনুষ্ঠিত

যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন জুজখোলা জিকেপিএস মহিলা মাদ্রাসার সুপারেনটেন্ট হারুন অর-রশিদ সরদার। কবী আহসান হাবীব যুব সংগঠনের সভাপতি মোঃ জালাল শেখের সভাপতিত্বে সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। পরিবারের সকলের স্বাস্থ্য সেবা জন্য মায়েদের কি করনীয় সে বিষয় আলোকপাত করেন। তিনি বলেন অত্র ইউনিয়নে ০৩টি কমিউনিটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial