প্রধান সূচি

পিরোজপুর কন্ঠ

 

ভান্ডারিয়ায় ৮পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে পৌর শহরের সরদার পাড়া সড়কের মুসলিম মহল্লা এলাকার বালুর মাঠ থেকে আল আমিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮পিচ ইয়াবাসহ আটক করা হয়। আল আমিন পৌর শহরের ৪নং ওয়ার্ডের মন্নান খানের ছেলে। সে বাসস্ট্যান্ডে অবস্থিত এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে নাইট গার্ডের চাকুরী করে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা, গাজাসহ মাদক সেবন এবং ব্যবসা করে আসছে। বুধবার দুপুরে সরদার পাড়া সড়কের দক্ষিণ পাশের একটি বাশ বাগানের ভিতর থেকে বাহির হয়ে এক মোটরসাইকেল আরোহির কাছে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানারবিস্তারিত পড়ুন


সম্পত্তি আত্মসাত করে বাড়ি ছাড়ার হুমকী!

মঠবাড়িয়ায় বিধবাকে বিয়ে করে প্রতারণার অভিযোগ

মঠবাড়িয়ায় নাজমা বেগম নামে এক বিধবা গৃহবধূকে বিয়ে করে ওই বিধবার সমস্ত সম্পত্তি আত্মসাত করার অভিযোগ উঠেছে। বিধবা ওই গৃহবধূর সরল বিশ্বাসে প্রতারণা করে দ্বিতীয় স্বামী জাহাঙ্গীর হোসেন চৌকিদার কয়েকটি দলিলের মাধ্যমে সম্পত্তি লিখে নিয়ে গৃহবধূর মৃত প্রথম স্বামীর রেখে যাওয়া সকল সম্পত্তি, দুইটি দোকান ঘর ও স্বর্ণালংকার আত্মসাত করে। এতে বিধবা গৃহবধূ চরমভাবে নিস্ব: হয়ে বর্তমানে তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এমনকি প্রতারক দ্বিতীয় স্বামী জাহাঙ্গীর বিধবার বসতঘর থেকে উৎখাতের জন্য শারিরীক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ ভূক্তভোগি পরিবার। প্রতারণা ও নির্যাতনের শিকার মঠবাড়িয়া পৌর শহরের সবুজবিস্তারিত পড়ুন


চার বছরের মধ্যেই আধুনিক আর্ন্তজাতিক সমুদ্র বন্দরে পরিনত হবে মোংলা  … নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এরশাদ ও খালেদা জিয়ার সরকার মোংলা বন্দরকে মৃত বন্দরে পরিনত করেছিলো। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই মোংলা বন্দরের প্রান ফিরিয়ে দিয়েছেন। মোংলা এখন কর্মচঞ্চল ও লাভজনক বন্দরে বন্দরে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই আগামী চার বছরের মধ্যেই সম্ভাবনার আধুনিক আর্ন্তজাতিক সমুদ্র বন্দরে পরিণত হবে মোংলা। বুধবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৫তম বন্দর উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, মোংলা বন্দর এখন আমাদের দেশীয় বন্দরই নয়, এটি এখন আর্ন্তজাতিক সমুদ্র বন্দর।বিস্তারিত পড়ুন


বাগেরহাট সুজনের আয়োজনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

একটি অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক ও আত্বনির্ভরশীল রাষ্ঠ্র গঠনের স্বপ নিয়ে বাংলাদেশের জম্ম কিন্তু স্বাধীনতা প্রাপ্তির ৪৮ বছর পার হলে ও বহুমত ও বহুপথকে ধারন কওে শান্তিপুর্ন সহাবস্থানের গনতান্ত্রিক সংস্কৃতি ক্রমেই যেন ফিকে হয়ে আসছে আমাদেও সমাজে। আমাদের রাষ্ট্র পরিচালনার মুলনীতিতে ধর্মনিরপেক্ষতা আবার ও জায়গা পেলে ও রাজনীতিতে ধর্মেও ব্যবহার যেন নিয়ামক শক্তি হিসাবে আবির্ভুত হচ্ছে। মানবাধীকার ও আইনের শাসনের বিষয়টি ও যেন আজ প্রশ্ন বিদ্ব। তাই এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরনের জন্য ব্যপক রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক দলসমুহের মধ্যে পারস্পরিক সমঝোতার কোনো বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলীবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মাচায় মাচায় পল্লা ফুলের সমারোহ

মাচায় পল্লা বা ধুন্দুল সবজির চাষ পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে। মাচায় মাচায় শোভা পাচ্ছে পল্লার হলুদ ফুল ও এর নিচে ঝুলছে সবুজ পল্লা। বাজারে ভাল দাম পাওয়ায় পল্লা বিক্রি করে আর্ধিকভাবে লাভবান হচ্ছে চাষীরা। পল্লা বা ধুন্দুল সবজি হিসেবে বেশ। এ অঞ্চলে এ সবজিটি পল্লা নামে সমাধিক পরিচিত। আমাদের দেশে দুই ধরণের পল্লা পাওয়া যায়। একটি আমরা যেটা খাই। এর শাঁস তিতা নয়, সুস্বাদু ও নরম। অন্যটি বন্য পল্লা যাকে তিত পল্লা বলা হয়। এর ফল শুকিয়ে স্পঞ্চের মত গায়ে শাবান মাখার খোশা তৈরী করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রেবিস্তারিত পড়ুন


কাউখালীতে শিশুদের মধ্যে ফল উৎসব

পিরোজপুরের কাউখালীতে শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিশুদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল লতিফ খসরু এই উৎসবের আয়োজন করেন। শিশুদের মধ্যে মৌসুমী ফল মাল্টা বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, শিশুদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আগামী এইসব শিশুদের জন্য বড় কোন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদেরবিস্তারিত পড়ুন


কোলকাতা থেকে পৈত্রিক ভিটায় সরকারি হাসপাতাল গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নচিকেতা

পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব) ললিত কুমার গাঙ্গলী ১৯৪৫-’৪৬ সালে বর্তমান ঝালকাঠীর কাঠালিয়া সদর উপজেলার চেঁচরীরামপুর গ্রামের বাসিন্দা এবং একই উপজেলার উত্তর আইনল (আনোইল) বুনিয়া গ্রামের বাসিন্দা জামাতা সখা রঞ্জন চত্রবর্তী সহ স্বপরিবারে ভারতে চলে যান। সেখানেই বাবা সখারঞ্জন চক্রবর্তী এবং মা লতিকা রানী চত্রবর্তীর গর্ভে জন্ম নেন আজকের ভারতের বাস্তবমুখি প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। বরেণ্য এই সঙ্গীত শিল্পী বহুবার শেকড়েরর টানে মাতৃ-পিতৃ ভিটায় আসার জন্য চেষ্টা করেও নানা প্রতিকূলতার কারনে সফল হতে পারেননি। ললিত কুমার গাঙ্গুলী ছিলেন বরা কোঠার জমিদার। চেচরী রামপুরেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তথ্য দিন সেবা নিন এই শ্লোগান নিয়ে মাদকমুক্ত সমাজ ও জঙ্গীবাদ নির্মূল করতে জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুস সালাম মধু কমিশনারের বাড়িতে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পৌর কমিশনার আফরোজা সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, উপ-পরিদর্শক আরিফল হক, সহকারি উপ-পরিদর্শক নুর আমিন প্রমুখ। এসময় বক্তরা বলেন, জেলা উপজেলা, ইউনিয়ন, গ্রামাঞ্চলে বিভিন্ন স্থানে মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ নিরালস ভাবে কাজ করছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবিস্তারিত পড়ুন


কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র ভাঙন

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় হঠাৎ করে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ি-আশোয়া ফেরিঘাট ও দুই পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান বিলীনের আশংকা দেখা দিয়েছে। অপরদিকে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার রাতে আমরাজুড়ি ফেরীঘাটের আশোয়া আমরাজুড়ি প্রান্তের ফেরির পন্টুনের গ্যাংওয়ে ভেঙ্গে নদীতে পড়ে যাওয়ায়। এর ফলে শনিবার পিরোজপুর-স্বরুপকাঠী রুটের আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ ছিল। ৪৮ ঘন্টার পর রবিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু করেছে। আমরাজুড়ি ফেরীঘাটের সুপার ভাইজার মো. শাহ আলম জানান, গত এক যুগ ধরে কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় অব্যহতবিস্তারিত পড়ুন


কাউখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত ২০

পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে  আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়কুল গ্রামে নৈকাঠী ব্রীজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আ. রহমান (৬০), দুলাল (৬০) ও সেকেন্দার আলীকে বরিশাল শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাফসা (২৮), জীবন সমদ্দার (৭০), চম্পা বড়াল (৩৫), শিল্পীকে (২৫) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী জানান, পিরোজপুর থেকে স্বরুপকাঠীর উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রী বাহী বাস মিরাজ পরিবহন (ঢাকা মেট্রো-জ-০৪-০৬৯৩০) পিরোজপুর-কাউখালী-গড়িয়ারপাড় আঞ্চলিক সড়কের নৈকাঠীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial