প্রধান সূচি

মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ

পিরোজপুরে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ। ছবিটি জেলার কাউখালী উপজেলার উত্তর বাজার বালুর এলাকা থেকে তোলা।

মুকুলে মুকুলে ছেয়ে গেছে পিরোজপুরের আম গাছ। জেলায় বানিজ্যিকভাবে তৈরীকৃত কিছু আম বাগানসহ রাস্তার পাশে, মাঠের পাশে, বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন অফিস-আদালত এলাকায় রোপিত বিভিন্ন জাতের প্রচুর আম গাছ রয়েছে। ইতিমধ্যে প্রায় শতভাগ গাছে ব্যাপক মুকুল এসেছে। ফাগুনের শুরুতেই মুকুলে ছেয়ে  গেছে এ অঞ্চলের হাজার হাজার  আম গাছ।

মুকুলে ছেয়ে যাওয়া আম গাছ গুলোতে বিরাজ করছে এক দৃষ্টি নন্দন দৃশ্য। ইতিমধ্যে আবার অনেক গাছে মুকুল থেকে গুটি গুটি আমও বের হচ্ছে।

পরিবেশ অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে বিষেশজ্ঞরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial