প্রধান সূচি

কাউখালীতে চাকুরী স্থায়ীকরণের দাবিতে সিএইচসিপিদের ধর্মঘট

জেলার কাউখালীর বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকুরী স্থায়ীকরণের দাবিতে ধর্মঘট পালিত হচ্ছে।
রবিবার সকাল থেকে উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী শুরু করেন। ফলে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে।
সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি খোকন কুন্ডু বলেন, সাত বছর ধরে আমরা একই বেতনে চাকরি করছি। চার-পাঁচ মাস পর বেতন পাই। অস্থায়ী চাকুরি এবং অনিয়মিত বেতনের ফলে মানবেতর জীবনযাপন করছেন সিএইচসিপিরা।
দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ধর্মঘট পালন করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial