Sunday, January 21st, 2018
মোংলায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের ২৬ লাখ টাকা আত্মসাৎ
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মোংলা উপজেলার সাবেক সমন্বয়কারী জুলেখা বিবির বিরুদ্ধে প্রায় সাড়ে ২৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জুলেখার বিরুদ্ধে প্রকল্পের বর্তমান দায়িত্বে থাকা মোংলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান ঢাকার কেন্দ্রীয় প্রকল্প পরিচালক বরাবরে আত্মসাৎতের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। আর জুলেখার বিবির এ অর্থ আত্মসাতের সাথে মোংলা প্রকল্পের সিও (কম্পিউটার অপারেটর) অর্চনা গুপ্ত ও চাঁদপাই ইউনিয়ন মাঠ সহকারী মো. শহিদুল ইসলাম জড়িত বলে প্রকল্প পরিচালক বরাবরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মোংলার বর্তমান সমন্বয়কারী মো. কামরুজ্জামান জানান, প্রকল্পের সাবেকবিস্তারিত পড়ুন
কাউখালীতে চাকুরী স্থায়ীকরণের দাবিতে সিএইচসিপিদের ধর্মঘট
জেলার কাউখালীর বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকুরী স্থায়ীকরণের দাবিতে ধর্মঘট পালিত হচ্ছে। রবিবার সকাল থেকে উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী শুরু করেন। ফলে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি খোকন কুন্ডু বলেন, সাত বছর ধরে আমরা একই বেতনে চাকরি করছি। চার-পাঁচ মাস পর বেতন পাই। অস্থায়ী চাকুরি এবং অনিয়মিত বেতনের ফলে মানবেতর জীবনযাপন করছেন সিএইচসিপিরা। দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ধর্মঘট পালন করা হচ্ছে।
পাইকগাছায় ৩ লাখ গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক
পাইকগাছায় প্রায় ৩ লাখ গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ৩৭টি কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি ক্লিনিকে কর্মরত গরীবের ডাক্তার খ্যাত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের। যোগদানের পর হতে একই বেতন-ভাতা উত্তোলন করছে তারা। গত ৭ বছরেও চাকুরি জাতীয়করণ না হওয়ায় যেমন বাড়েনি বেতন-ভাতা তেমনি সরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তারা। ইতোমধ্যে কয়েক দফা উদ্যোগ নেয়া হলেও চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ রয়েছে জাতীয়করণের বিষয়টি। শেষমেষ জাতীয়করণের দাবীতে সংশ্লিষ্ট হেল্থ কেয়ার প্রোভাইডাররা পালন করছেন অবস্থান কর্মসূচী। রবিবার দ্বিতীয় দিনের মত উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
