কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
জেলার কাউখালীতে বুধবার দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলা সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছ্বল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, ইউপি চেযারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, যুব সংহতির নেতা জাকির হোসেন নসু, মনজুরুল মাহফুজ পায়েল, জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
এরপর সয়না-রঘুনাথপুর ইউনিয়নে অনুরূপ কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুসহ ইউপি সদস্য এবং জাতীয় পার্টি জেপি’র নেতৃবৃন্দ। এ বিতরণ কাজের সমন্বয় করেন দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ ও প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন।
Please follow and like us:
« বাগেরহাটের চুলকাঠিতে ৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা »
