প্রধান সূচি

ভান্ডারিয়ার তেলিখালী ও ভিটাবাড়িয়ায় অসহায় শীতার্তদের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

ভান্ডারিয়ায় বুধবার জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এর প্রতিষ্ঠিত বেসরকারি দুস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর ও উপজেলার তেলিখালী ও ভিটাবাড়িয়া ইউনিয়নে পৃথক ভাবে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বঙ্গোপসাগরের শাখা বলেশ্বর নদ লাগোয়া তেলিখালী ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের সকল অসহায়দের মাঝে বিতরণ কালে অন্যান্যের মধ্যে অংশনেন জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, হাসানুল কবির, ইউপি সচিব আঃ জলিল ফকির, সদস্য সহিদুল ইসলাম, মোঃ সাজাহান হাওলাদার সেলিম হাওলাদার ও ফারুক মাতুব্বরসহ স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া একই দিন বিকেলে পৃথকভাবে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের স্থানীয় সেনের হাটে বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক চেয়ারম্যান জেপির উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান মৃধা, ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান এনামুল করিম পান্না, সংস্থার উপদেষ্টা প্রশাসনিক কর্মকর্তাসহ ওই স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিতরণ কাজে অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial