ইন্দুরকানীতে গাঁজাসহ ডিশ ব্যবসায়ী গ্রেপ্তার
ইন্দুরকানীতে গাজাসহ এক ডিশ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানার এস.আই আজিজুল ও এ.এস.আই কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার চন্ডিপুর বাজারে অভিযান চালিয়ে ডিশ ব্যবসায়ী (ক্যাবল টিভি) জুয়েল মৃধা (৩৮) কে গাজাসহ আটক করে।
আটককৃত জুয়েল উপজেলার চন্ডিপুর গ্রামের শাহ আলম বাদশা মৃধার ছেলে। সে দির্ঘদিন ধরে ওই এলাকায় গাজাসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। শুক্রবার পুলিশ জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে গণতন্ত্রের বিজয় দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় নাগরিক সমাজের উদ্যোগে দোয়া মোনাজাত »
