প্রধান সূচি

কাউখালীতে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

কাউখালীতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুস সালাম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের শিয়ালকাঠীর হাওলাদার হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম শিয়ালকাঠী গ্রামের মৃত মৌলভী হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে সাড়ে সাতটার দিকে ওই হাটে সুপারী বিক্রি করে বাড়ি ফিরতে ছিলো। এসময় একটি ইজিবাইক তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

কাউখালী থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক অটোরিক্সটি আটক করতে পারলেও চালক পালিয়েগেছে বলে জানান ওসি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial