মঠবাড়িয়ায় ডাক্তারকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এবিএম ফারুক হাসান কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র কুমার সিন্হাকে অফিস চলাকালিন সময় প্রকাশ্যে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর শহরের ডায়াগনস্টিক মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে হাসপাতল সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।
শেষে সমিতির সভাপতি ফজলুল হক মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ আজিম-উল-হক, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজু, যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি আমির হোসেন, ফারিয়ার সভাপতি ফেরদৌস মৃধা, ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক জলিলুর রহমান দুলাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান নিজাম প্রমুখ।
এসময় বক্তারা ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। প্রশাসন আগামী তিনদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়।
