কাউখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ স্লোাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কাউখালী উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে শুরু করে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, ডাঃ ওয়ালিউল্লাহ মিরাজ, স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
Please follow and like us:
« উপকূল দিবসের দাবিতে কাউখালীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নবান্ন উৎসব পালিত »
