প্রধান সূচি

বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে কাউখালী চ্যাম্পিয়ন

 পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ড কাপে কাউখালী উপজেলার ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ও পিরোজপুর সদর উপজেলার বাদূরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৬ গোল করে টুর্নামেন্ট সেরা হয়েছে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার শাবনুর।

অপরদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দুরকানি উপজেলার পত্তাশী মডেল প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে স্বরূপকাঠি উপজেলার সোহাগদল বিদ্যালয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ লতিফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial