প্রধান সূচি

Thursday, October 19th, 2017

 

বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

দক্ষিণাঞ্চলে স্থাপিত হচ্ছে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ

বরিশাল – পিরোজপুর – বাগেরহাট – খুলনা আঞ্চলিক মহাসড়কের নিরবচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে অবশেষে কচা নদীতে বহুল প্রত্যাশিত বেকুটিয়া সেতু নির্মিত হতে যাচ্ছে। সেতু নির্মানের জন্য গঠিত ‘৮ম বাংলাদেশ – চীন মৈত্রী সেতু নির্মান প্রকল্প’ গত ১৬ অক্টোবর সোমবার ঢাকায় অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পাচ্ছে সড়ক ও জনপথ অধিদফতর। এদিকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পিরেজপুরবাসী স্বাগত জানিয়েছেন। এর ফলে বরিশাল থেকে খুলনা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হবে। বেকুটিয়া ফেরীঘাটে দূর্ভোগ থেকে মুক্তি পাবেন যাত্রীরা। এ সেতুবিস্তারিত পড়ুন


কদমতলায় দু’টি সেতু ভেঙে ভোগান্তিতে ২৫ হাজর মানুষ

সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি-পোরগোলা সংলগ্ন লোহার নির্মিত সেতু দু‘টি ভেঙে খালে পড়ে গেছে। পোরগোলা-ভোরা গ্রামে যাওয়ার সেতুটি এক বছর আর একপাই জুজখোলা গ্রামে যাওয়ার সেতুটি আট বছর অগে ভেঙে পড়ায় দুর্ভোগে আছেন ছয় গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। জেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দুরত্বে এ ভেঙে পড়া সেতু দুটি পুনঃনির্মাণ না হওয়ায় ভোরা, পোরগোলা, পশ্চিম কদমতলা, রাজারকাঠী, একপাই জুজখোলা, ও বাগমারা গ্রামের হাজার, হাজার মানুষ জেলা সদর ও কদমতলা ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। এ গ্রামের শত, শত শিক্ষার্থী পিরোজপুর শহরে অবস্থিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলাবিস্তারিত পড়ুন


দুই মাদক ব্যবসায়ীকে তিন বছরের করাদন্ড দিয়েছে আদালত

পিরোজপুরে ফেনসিডিল বেচা কেনার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে তিন বছর কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি তাঁদেরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের শার্শা উপজেলার জগন্নাথপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুর রহিম (২৬) ও খুলনার দৌলতপুর উপজেলার মহেশরপাশা গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে জাকির হোসেন (৩১)। রায় ঘোষণার সময় আব্দুর রহিম আদালতে উপস্থিত ছিলেন এবং জাকির পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন


বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে কাউখালী চ্যাম্পিয়ন

 পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ড কাপে কাউখালী উপজেলার ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ও পিরোজপুর সদর উপজেলার বাদূরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৬ গোল করে টুর্নামেন্ট সেরা হয়েছে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার শাবনুর। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দুরকানি উপজেলার পত্তাশী মডেল প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে স্বরূপকাঠি উপজেলার সোহাগদল বিদ্যালয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ লতিফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনি অনুষ্ঠানে জেলাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার

স্বরূপকাঠির কৈয়ারখাল গ্রাম থেকে অপহৃত নবম শ্রেনীর এক ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পশ্চিম সোহাগদল গ্রামের মোঃ রিপনের বাড়ি থেকে সংখ্যালঘু পরিবারের ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী বিন্না গ্রামের ইউসুফ আলীর পুত্র আঃ রহিমকে (২৩) গ্রেফতার করে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা সুত্রে জানাগেছে, গত ২৭ সেপ্টেম্বর ওই ছাত্রী পূজা দেখতে তাদের খাড়াবাক গ্রামের বাড়ি থেকে গনকপাড়া বাজারের মন্ডপে যাচ্ছিলেন। এ সময় কৈয়ারখাল বেপারী বাড়ির সামনে থেকে আসামী আঃ রহিম তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে ২২দিন পরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

‘পরিস্কার হাত সুন্দর ভবিষ্যত’ এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা ব্রাক এর সহযোগিতায় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে ক্ষুদে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা চত্তরে সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত এসএম ফরিদ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুস সত্তার খান, সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত, শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামবিস্তারিত পড়ুন


চারা গাছ উপড়ে ফেলার প্রতিবাদে

মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশর হুমকি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোপনকৃত চারাগাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা। প্রতিবাদ করায় স্থানীয় ব্যবসায়ী জহির ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে তারা। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় সাধারন ডায়েরি করেও নিরাপত্তাহীনতায় ভুগছে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী। জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে ব্যবসায়ী জহিরের দখলে থাকা ১২ কাঠা (৪০ শতাংশ) জমির মালিকানা নিয়ে প্রতিবেশি ইসমাইল আকনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে প্রতিপক্ষ ইসমাইল আকন ও তার দলবল জহিরের রোপণকৃত চারা গাছ উপড়ে ফেলে। এসময় প্রতিবাদ করলে ইসমাইল ব্যবসায়ী জহিরের পরিবারকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকিবিস্তারিত পড়ুন


সাভারে থেকে অপহৃত ব্যবসায়ীকে বাগেরহাটে উদ্ধার

বাগেরহাটের মোংলা উপজেলার কচুবুনিয়া এলাকা থেকে সাভারের আশুলিয়া এলাকার আবুল বাসার (৪০) নামের অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব-৬ এর একটি দল। বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী চক্রের মূলহোতা মোঃ আলম সরদার (৪৮) কে আটক করে। উদ্ধারকৃত ব্যবসায়ী আবুল বাসার জেলার শরণখোলা উপজেলার মৃত আব্দুল কাদেরের ছেলে এবং সাভারের লামিয়া বোরকা হাউজ ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী। আটক আলম সরদার মোংলার কচুবুনিয়া এলাকার মৃত লাল মিয়া সরদারের ছেলে। র‌্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা কর্নেল জাহিদ সাংবাদিকদের জানান, ৬ অক্টোবর আলম সরদার ও তার লোকজন ব্যবসায়ী আবুল বাসারকে অপহরন করে। পরে অপহৃত আবুলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অগ্নিকান্ডে ৮টি দোকান ঘর পুড়ে ছাই

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান ঘর পুড়ে ভুষ্মিভুত হয়েছে। বুধবার রাত ১১টায় এ অগ্নিকান্ডের ঘটা ঘটে। এসময় স্থানীয় এলাকাবাসি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পৌছানোর আগেই অগ্নিকান্ডে শ্রমিকলীগের কার্যালয়সহ ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে। আগুনে অন্তত ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেছেন। স্থানীয় এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দেপাড়া গ্রামের মৃত কুটি খার ছেলে ওমর আলী পুড়ে যাওয়া দোকান ঘর গুলোর মালিক। তার কাছ থেকে ভাড়াবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ৯টি উপজেলার বিজয়ী দল। এদের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে মোড়েলগঞ্জ কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে ফকিরহাট সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে সড়ক দূর্ঘটনায় আহত একজন স্কুল শিক্ষক এর পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial