প্রধান সূচি

কাউখালীতে মাছের পোনা অবমুক্ত

কাউখালী প্রতিনিধি :

কাউখালী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে রাজস্ব খাতের অর্থায়নে রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০১৭-১৮ আথিক সালে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial