পিরোজপুরে দৈনিক আজকের উদয়ন বার্তা পত্রিকার আত্মপ্রকাশ
‘সত্য প্রকাশে একধাপ এগিয়ে’ এই শ্লোগান নিয়ে পিরোজপুর থেকে প্রকাশিত হলো আরও একটি পত্রিকা ‘দৈনিক আজকের উদয়ন বার্তা’।
শুক্রবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সময়ের সাপ্তাহিক উদয়নবার্তা ‘আজকের উদয়ন বার্তা’ নামে দৈনিক পত্রিকা হিসাবে উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো।
পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সরকারী কৌশলী সৈয়দ সাব্বির আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক আহসানুল কবীর। পরে কেক কেটে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করে অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
