প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে রবিবার ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে থেকে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে সদর উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রাব্বানী। পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে সমবায়ীদের তৈরী পণ্যের ‘সমবায় পণ্য মেলা’র উদ্বোধন করেন।
এরপর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখায়রুল ইসলাম শামীম, জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান।
বক্তারা সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও বৈষম্যহীন সমাজ গঠনে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। সমবায় ভিত্তিক উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত করা। সমবায়কে আরও শক্তিশালী করে দেশ গড়ার প্রতি উপস্থিত সকলকে আহ্বান জানান। আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শহরের গণম্যান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমবায়ীসহ বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial