পিরোজপুরের মঠবাড়িয়ায় ফিস মার্কেটের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ : পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর ফিস মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম ও ˆবষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পুরাতন ব্যবসায়ীরা|
রবিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়|
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী কামরুল ইসলাম| তিনি বলেন, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র ও প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়| সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, এক বছরের মধ্যে পূর্বের স্থানে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই পুরাতন ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে| কিন্তু মার্কেট নির্মানের ৮ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি|
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বর্তমানে নতুন করে প্রতি বর্গফুট দোকানের মূল্য ৬ থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে| অথচ পাশের জেলা বরগুনায় একই ধরনের মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে| এতে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে ˆবষম্য করা হয়েছে বলে দাবি তাদের|
ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলেও এখন তাদের সেই অধিকার অ¯^ীকার করা হচ্ছে| ৮ বছর ব্যবসা বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে|
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পুরাতন ব্যবসায়ীরা তাদের পূর্বের প্রাপ্য দোকান ফেরত দেওয়া এবং দোকান বরাদ্দে ¯^চ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান|
এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে|
