প্রধান সূচি

ফেসবুকে নিউজ শেয়ার করায় যুব উন্নয়ন কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়ন অফিসের কর্মচারী ও তার স্ত্রীকে মারধরের নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় এক সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান মনিরকে লাঞ্চিত করার অভিযোগ ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালীর বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। সোমবার দুপুর ১টার দিকে কাউখালী রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিস কক্ষে বসে অফিসের কর্মচারী আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন। এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেন ও ভুক্তভোগীদের ভিডিও রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। উক্ত ভিডিও ও নিউজের লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এতে কামরুল ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে সাংবাদিক রবিউল হাসান মনিরকে লাঞ্চিত করে এবং হত্যার হুমকিসহ ও কিভাবে সাংবাদিকতা করেন তা দেখিয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন। এর আগেও তিনি তাকে বিভিন্ন সময় চলার পথে ও ফোনেও হুমকি দেন।
এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, কামরুল খুবই উগ্রপ্রকৃতির লোক। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সংবাদকর্মীরা বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন। তার বিরুদ্ধে করা নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেয়ার কারণেই আমাকে মবের মাধ্যমে হত্যার হুমকি দেন।
এ ব্যাপারে কাউখালীর বাসিন্দা রাজাপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা (অ:দা:) কামরুল ইসলাম বলেন, আমার কর্মস্থলের একজন কর্মচারীর মিথ্যা অভিযোগের ভিডিওটি ফেসবুকে শেয়ার করলে আমি তাকে ডিলিট করার জন্য অনুরোধ করার সময় আমার সাথে অশোভন আচারণ করে এবং কথাকাটি হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial