প্রধান সূচি

নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫ জন কিশোরীকে প্রণোদনাসহ তাদের জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ও কিশোরীদের মাঝে সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়।        হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি এবং বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে বিদ্যালয়ের ৫ জন কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় তাদের জমাকৃত সঞ্চয় এর সাথে ২০০% প্রণোদনাসহ সঞ্চয়কৃত সমুদয় টাকা ফেরত প্রদান করা হয়।
এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী কিশোরী নুরজাহান ইতিকে তার জমাকৃত সঞ্চয় ও সরকারের ২০০% প্রণোদনাসহ ১২ হাজার ২০০ টাকা, রাজিয়াা সুলতানাকে জমাকৃত সঞ্চয় ও ২০০% প্রণোদনাসহ ১৫ হাজার ৮০০ টাকা, মিম আক্তারকে জমাকৃত সঞ্চয় ও ২০০% প্রণোদনাসহ ১১ হাজার ৪০০ টাকা, সানজিদা আক্তার প্রেমাকে জমাকৃত সঞ্চয় ও ২০০% প্রণোদনাসহ ১২ হাজার ৪০০ টাকা এবং লিজা আক্তারকে তার জমাকৃত সঞ্চয় ও ২০০% প্রণোদনাসহ ১৬ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial