প্রধান সূচি

কাউখালীতে ব্যালটের মাধ্যমে বিএনপির ওয়ার্ড কমিটির নেতা নির্বাচন

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটির নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড শাখার কমিটির নেতা নির্বাচন করতে দলের সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে ভোট দেন।
রবিবার দলের ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে এদিন সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল জোলাগাতী মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবীর। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু।
শিয়ালকাঠী বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও শাহ আলম সেপাই’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ.এম.দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য মীর্জা জহিরুল হক, মো. ছরোয়ার হোসেন, এনামুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।


সম্মেলন শেষে শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওয়ার্ড বিএনপির তালিকাভুক্ত সদস্যরা নিজেদের পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন।
একাধিক তৃনমূলের নেতারা জানান, অন্য নির্বাচনের মতো এখানেও সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial