প্রধান সূচি

Sunday, May 18th, 2025

 

কাউখালীতে ব্যালটের মাধ্যমে বিএনপির ওয়ার্ড কমিটির নেতা নির্বাচন

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটির নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড শাখার কমিটির নেতা নির্বাচন করতে দলের সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে ভোট দেন। রবিবার দলের ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে এদিন সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল জোলাগাতী মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবীর। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন


স্কুল ছাত্র তামিম হত্যাকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে কাজ করবে পুলিশ : খাঁন মুহাম্মদ আবু নাসের

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন, পিরোজপুরের মঠবাড়িয়ায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র তামিম হত্যাকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে প্রয়োজনীয় কাজ করবে পুলিশ। স্কুল ছাত্র তামিম হত্যাকারীদের কোন ছাড় দেয়া হবে না। রবিবার দুপুরে তামিম হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, ইতোমধ্যে ক্লুলেজ হত্যাকন্ডটির রহস্য উদঘাটন করা হয়েছে এবং থানা পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতার ও ইজিবাইকটি উদ্ধারে কাজ করছে থানা পুলিশ। এসময় মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, মামলার তদন্তকারী কর্মকর্তাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial