প্রধান সূচি

ভান্ডারিয়ায় ব্যবসায়ীর উপর হামলা : ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালিয়ে তার কান কামড়ে বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেলে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভান্ডারিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ও ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সঞ্জয় দেবনাথের ওপর ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র মুন্না শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাজারের নিউ মার্কেট এলাকায় কয়েকজন ভাড়াটিয়া মাস্তান নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার বাম কানের একটি অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বাজারের শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সমাবেশে বক্তব্য দেন, ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মারুফ তালুকদার, ব্যবসায়ী আযাদ সিকদার ও সোহেল সরদার।
সমাবেশে বক্তারা বলেন, দ্রæত সময়ের মধ্যে হামলাকারী মানবেন্দ্র মুন্নাকে গ্রেফতার না করলে রবিবার বন্দরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং মুন্নাকে যে ধরিয়ে দিবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial