প্রধান সূচি

কাঁঠালিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে রবিউল ইসলাম নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের জমাদ্দার বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক রবিউল ইসলাম (২৮) উপজেলার উত্তর বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।
আহত স্কুল শিক্ষককের বড় ভাই দৈনিক নয়া দিগন্তের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. আমিনুল ইসলাম জানান, একই বাড়ীর মনির হোসেন, সোহাগ ও শামীম জমাদ্দারদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে তাদের। মঙ্গলবার সকালে তাদের কাচারী ঘর ভাংচুর করে মনির ও তার ভাইয়েরা। ভাংচুরের বাঁধা ও ভাংচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন স্কুল শিক্ষক রবিউল। এতে ক্ষিপ্ত হয়ে মনির ও তার ভাইয়েরা দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে রবিউলকে। স্বজনরা তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ অস্বীকার করে মনির হোসেনের ভাই সোহাগ ও শামীম জানান, তাদের পাকের ঘরের পাশে রাস্তা দখল করে জোর করে ঘর নির্মাণ করে শিক্ষক রবিউল ও তার ভাই আমিনুল। ওই ঘর সরাতে গেলে এতে বাঁধা দেয় রবিউল। এ নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়।
থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় ওই শিক্ষকের বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial