কাউখালীতে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু
পিরোজপুরের কাউখালী উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণের আয়োজন করে।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রাণী দাস।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) বাস্তবায়নে এবং কাউখালী উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষক প্রশিক্ষন হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল শিক্ষক-শিক্ষিকা, ইমাম, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Please follow and like us:
« নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে টিআইবি ও সনাক’র মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি ! »
