প্রধান সূচি

Monday, March 17th, 2025

 

ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি !

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সমর্থককে উপজেলার কুড়িয়ানা কবিগুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি কর হয়েছে বলে জানা গেছে। আর ছাত্রলীগ সমর্থক থেকে রাতারাতি কলেজ ছাত্রদলের সভাপতির পদ পাওয়া অনিক রায় উপজেলার ব্রাহ্মনকাঠি গ্রামের অনিমেষ রায়ের ছেলে। এ ঘটনায় নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কমিটি অনুমোদনের একদিনের মাথায় তা আবার বিলুপ্ত করা হয়েছে। রবিবার পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি স্বাক্ষরিত দলীয় প্যাডে অনিক রায়কে সভাপতি করে কলেজ কমিটিরবিস্তারিত পড়ুন


কাউখালীতে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

পিরোজপুরের কাউখালী উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণের আয়োজন করে। তিনদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রাণী দাস। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) বাস্তবায়নে এবং কাউখালী উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষক প্রশিক্ষন হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল শিক্ষক-শিক্ষিকা, ইমাম, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial