প্রধান সূচি

ভান্ডারিয়ায় দুই ডাকাত আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির মালামালসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করে।
আটককৃতরা হলো- বরগুনা জেলার বামনা থানার ডুসখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের খানে ছেলে মো. বেল্লাল খান (৩৪) এবং একই এলাকার মো. ইউনুস শিকদারের ছেলে মো. হাসান শিকদার (২২)। বেল্লাল খানের বিরুদ্ধে বামনা, কাঠালিয়া, রাজাপুর ও ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে দুই ডাকাত বরগুনার জেলার বামনা এলাকায় ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার পুলিশ চোকপোস্ট বসিয়ে মঙ্গলবার ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে এ দুই ডাকাতকে মালামালসহ আটক করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial