প্রধান সূচি

অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলার কালিগঙ্গা নদীর সয়না এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ জরিমানা আদায় করেন।
জরিমানা দেওয়া ড্রেজার মালিকের নাম আরিফুর ইসলাম সিপন। তিনি পিরোজপুর সদর উপজেলার লোহাকাঠী গ্রামের বাসিন্দা।
কাউখালী নৌ-পুলিশ ফাড়ির এসআই শেখ শাহ আলী জানান, কাউখালী উপজেলার অর্ন্তগত কালিগঙ্গা নদীর সয়না এলাকায় অবৈধভাবে ‘মা বাবার দোয়া, তুষার এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামে তিনটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল¬া এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করা হয়। পরে ড্রেজার মালিক আরিফুর ইসলাম সিপনকে আটক করা হয়। রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা জমা দেওয়ার পর রাতেই ড্রেজার তিনটি ছেড়ে দেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial