প্রধান সূচি

Thursday, January 9th, 2025

 

ইন্দুরকানীতে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণে অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে তামান্না আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়া এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ছাত্রীর মা হাজেরা বেগম ও স্থানীয়রা জানান, আমার মেয়ে তামান্না আক্তার ঘোষেরহাট বি.জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী (২৬) মেয়েকে উত্যক্ত করতো। এ নিয়ে রিদয়ের বাবা-মায়ের কাছে এক মাস আগে অভিযোগ দেওয়া হয়। এরপরও সে আমার মেয়েকে বিরক্ত করত। পরে গত সোমবার তামান্না মাদ্রাসায় যাওয়ার পথে রিদয়সহ কয়েকজন যুবক রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যায়। তারপরে রিদয় মেয়েকে ফেরত দেওয়ারবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জনা মন্ডল এবং দীনেশবিস্তারিত পড়ুন


অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলার কালিগঙ্গা নদীর সয়না এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ জরিমানা আদায় করেন। জরিমানা দেওয়া ড্রেজার মালিকের নাম আরিফুর ইসলাম সিপন। তিনি পিরোজপুর সদর উপজেলার লোহাকাঠী গ্রামের বাসিন্দা। কাউখালী নৌ-পুলিশ ফাড়ির এসআই শেখ শাহ আলী জানান, কাউখালী উপজেলার অর্ন্তগত কালিগঙ্গা নদীর সয়না এলাকায় অবৈধভাবে ‘মা বাবার দোয়া, তুষার এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামে তিনটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial