প্রধান সূচি

কাউখালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠীর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য মেহেদী হাসান রুবেলকে প্রকাশ্যে লাঞ্চিত ও দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের শিয়ালকাঠী চৌরাস্তায় মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম, শাহিন হোসেন, মেহেদী হাসান রুবেল, সমাজসেবী গিয়াস উদ্দিন তালুকদার, মইনুল ইসলাম চুন্নু তালুকদার, মুসলেম মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গাজী সিদ্দিকুর রহমান ইউপি সদস্য মামুন হাওলাদারসহ দু’টি হত্যা মামলার আসামি। তিনি আওয়ামী লীগ আমলে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ত্রাস সৃষ্টি করে ইউপি নির্বাচনে অন্য কোন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেননি। তিনি নির্বাচিত হওয়ার পর কোনো আইনের তোয়াক্কা না করেই খেয়াল খুশি মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন।
এ সময় বক্তারা আরো অভিযোগ করে বলেন, কোন মেম্বারদের কোন কথায় কর্ণপাত করেন না চেয়ারম্যান। তারা আরো বলেন, পরিষদের সদস্য ও সদস্যদের কোনোরূপ মূল্যায়ন না করে সবাইকে পাশ খাটিয়ে সুবিধা ভোগ করে বিভিন্ন অর্থ আত্মসাৎ করেছেন। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে মারাত্মক উগ্র আচরণ করতো।
অভিলম্বে ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি করেন বক্তারা।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নন। তার দাবি, তিনি যা কিছু করেছেন, পরিষদের সদস্যদের নিয়ে আইনগতভাবেই করেছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial