প্রধান সূচি

ভান্ডারিয়ায় দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নদমূলা ইউনিয়নের চরখালী গ্রামের আ. হাকিম জোমাদ্দারের ছেলে মো. সাইদুল হক (৪০), একই এলাকার মজিবুর রহমানের ছেলে রাকিব হাসান (২৩) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলতলা উনিয়নের রামপুর এলাকার আজিজুল হকের ছেলে মো. রহমত উল্লাহ (২০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নদমূলা ইউনিয়নের দক্ষিণ চরখালী এলাকার জোমাদ্দার বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ উক্ত ৩জনকে গ্রেফতার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ আনওয়ার গ্রেফতার ও গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial