Friday, December 20th, 2024
পিরোজপুরে তেজদাসকাঠী কলেজের কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন
পিরোজপুরের সদর উপজেলায় অবস্থিত তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠানের প্রথম দিনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সভাপতি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী। আজ শুক্রবার অনুষ্ঠানের প্রথম দিন র্যালী, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছাড়াও কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দবিস্তারিত পড়ুন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, কবি অসিম রায়, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, তৃষা বিশ্বাস, মিতু সেন, গৌতম ভদ্র, গনেশ দাশ প্রমুখ।
ভান্ডারিয়ায় দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
পিরোজপুরের ভান্ডারিয়ায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নদমূলা ইউনিয়নের চরখালী গ্রামের আ. হাকিম জোমাদ্দারের ছেলে মো. সাইদুল হক (৪০), একই এলাকার মজিবুর রহমানের ছেলে রাকিব হাসান (২৩) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলতলা উনিয়নের রামপুর এলাকার আজিজুল হকের ছেলে মো. রহমত উল্লাহ (২০)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নদমূলা ইউনিয়নের দক্ষিণ চরখালী এলাকার জোমাদ্দার বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ উক্ত ৩জনকে গ্রেফতার করা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ আনওয়ার গ্রেফতার ওবিস্তারিত পড়ুন
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট : দক্ষিন বাজার চ্যাম্পিয়ন
পিরোজপুরের কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিন বাজার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রাতে কাউখালী প্রগতি স্পোটিং ক্লাব আয়োজিত সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অংশ নেয় দক্ষিন বাজার স্পোটিং ক্লাব ও সোনাকুর সমাজ কল্যাণ ক্লাব। খেলায় ট্রাইব্রেকারে ১-০ গোলে বিজয়ী হয় দক্ষিন বাজার স্পোটিং ক্লাব । ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সোনাকুর সমাজ কল্যান ক্লাবের রাসেল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সোনাকুর ক্লাবের মাহিন ও সেরা গোলদাতা হয়েছেন কেউন্দিয়ার রাতুল। খেলাকে ঘিরে স্কুল মাঠে খেলা দেখতে মাঠে জড়ো হয় হাজারো ফুটবল প্রেমি মানুষ।বিস্তারিত পড়ুন
